এনামুল হক, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গতকাল রাত ১২টার আগেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে জড়ো হন হাজারও মানুষ।
পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক-সম্পাদক রিয়ন ইউসুফ মিনহাজ। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিট প্রথম প্রহরে রুপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব সিকদার, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ-সম্পাদক শাহরিয়ার সেলিম, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ-সম্পাদক মাহমুদুল হাসান জিতু, ৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা শান্ত, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ-সম্পাদক সাব্বির হোসেন, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রমজান, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক-সম্পাদক রায়হানসহ মুড়াপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের ছাত্রদল নেতা কর্মীরা।
পরে রূপগঞ্জ উপজেলার সর্বস্তরে নেতাকর্মীরা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সকলেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪