মোঃ উজ্জ্বল রহমান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ টি এম মেহেদী হাসান সানি বলেন দুধ ক্যালসিয়ামের অন্যতম প্রধান উৎস। একদিকে সহজলভ্য অন্যদিকে খেতেও মজা এজন্য আমাদের অনেকেরই পছন্দের খাবারের তালিকায় থাকে দুধ। ক্যালসিয়াম ছাড়াও দুধে থাকে প্রচুর পরিমানে প্রোটিন এবং পটাশিয়াম। যা আমাদের পেশি গঠন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণসহ নানা উপকারে আসে।
দুধ হতে পারে রোজায় আপনার জন্য সুপার ফুড। রোজা রেখে সবার শরীরেই ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়। এসময়ে দুধ পান আপনাকে যেমন সারাদিনের শক্তি যোগাবে তেমন আপনার পানির চাহিদাও পূরন করবে। রোজা রেখে ভাড়ি খাবার খাওয়া আমাদের অনেকেরই হজমে সমস্যা তৈরি করে। কিন্তু দুধ যেহেতু সহজে হজম হয় তাই সারাদিন পরে ইফতারে দুধ আপনাকে স্বস্তি দিতে পারে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪