লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ইলেক্ট্রিক এর বৈদ্যুতিক এর মালামাল সরবরাহ বহনকারী ভ্যানগাড়ি চালক রাকিব হোসেন (২৬) কে রাস্তা তুচ্ছ ঘটনা কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গাড়িতে থাকা মালামাল ও মানিব্যাগ, নগদ ৪২,২৪০ টাকা ছিনতাই করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ (৩০) এর বিরুদ্ধে।
বুধবার ( ১৭ ডিসেম্বর) অনুমানিক দুপুর ২ টার দিকে চাপরাহাট বাজারে গ্রামীণ ব্যাংকের সম্মুখে ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্র জানা যায়, চন্দ্রপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ উত্তর বত্রিশ হাজারী চাপরাহাট এলাকার মানিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ ক্ষমতার দাপটে এলাকার তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিন এমন দাবী করেন স্থানীয়রা।
অভিযোগকারী রাকিব হোসেন জানান,আমি ভ্যানগাড়ি দিয়ে শাহ্ ইলেক্ট্রিক এর বৈদ্যুতিক মালামাল কালীগঞ্জ উপলক্ষ্য সরবরাহ করে থাকি। এমঅবস্থায় একটি শিশু রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে আমার অটোভ্যানের সম্মুখে আসিলে আমি কোন রকমে অটো ভ্যান সামলাইয়ে এবং শিশুটিকে রক্ষা করি। শরিফুল ইসলাম শরীফ তিনি ছাত্রদলের পরিচয় দিয়ে কথাবার্তা ছাড়াই আমাকে বিভিন্ন ধরনের অকথ্য গালিনিলাজ করিতে থাকে। আমি উনার কথার প্রতিবাদ করতে গেছে এলোপাতারিভাবে কিল-ঘুষি মারিয়া আমার মাথা, চোখে-মুখে ফুলা জখম করে। ১নং বিবাদী আমার প্যাণ্টের পিছন পকেটে থাকা ইলেক্ট্রিক মালামাল
বিক্রির ৪২,২৮০/-(টাকা) আমার প্যাণ্টের পিছন পকেট হইতে বাহির করিয়া লয়। তাছাড়া ২নং বিবাদী আমাকে হাতার উদ্দেশ্য তায়র দুই হাত দ্বারা আমার গলা টিপিয়া ধরিয়া আমাকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করেন,পরে দোকাদার সহ বাজারের লোকজন আসিয়া আসিয়া বিবাদীগণের কবল হইতে আমাকে উদ্ধার করে।এমন আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন,তার কালিগঞ্জ হাসপাতালে ভর্তি হয় এবং থানায় অভিযোগ দায়ের করি।
ছিনতাইকারি কবলে অভিযুক্ত রাকিব হোসেন এজাহার নং ০২১৯৯/৩ ভর্তির তারিখ ১৭/১২/২০২৫ চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় আসিয়া অভিযোগ দাখিল করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে, ছাত্রদল সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ সাংবাদিক কে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেন তিনি। পরে আর ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আবু সিদ্দিক অভিযোগ নিশ্চিত করে জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এবং দ্রুত আসামীদের ধরার জন্য অব্যাহত থাকবো।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪