ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিয়ে সারা দেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।
১২ অক্টোবর (রোববার) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আ.ন.ম নোমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. নুসরাত জাহান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) এসএম সাদেকুল আলম,জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি আবুল কালাম, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম ও আমিরাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলি, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহাবুদ্দিন, স্বাস্থ্য সহকারি খানে আলম ও স্বাস্থ্য, সহকারি আবুল কালাম, অনিকসহ জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪