রশিদুর রহমান রানা , শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শিবগঞ্জে গ্রামীণ দরিদ্র নারীদের মাঝে কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।। সোমবার সকালে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগের যুগ্ম সচিব পারভেজ রায়হান। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার বিপ্লব কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হুসাইন, পৌরসভার সহকারী প্রকৌশলী রাসেদ হাসেম প্রমৃখ। এর আগে তিনি পৌরসভায় পৌছালে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করবেন বলে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪