রশিদুর রহমান রানা, শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ
দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে শুরু হয়েছে জাতীয় ফল মেলা-২০২৫।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফলচাষে কৃষকদের উৎসাহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজিব হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪