শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে , বাল্যবিবাহ, মাদক, আত্মহত্যা, প্রাকৃতিক দৃর্যোগ, ভূমিকম্প ও সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ১৩ অক্টোবর) সকালে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সামজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রাং, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর হোসেন, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রগতি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য মোহাম্মদ আলী, সোহেল রানা প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান ঐ বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪