রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে ২০২৪- ২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কাঁঠাল, জাম, নিম ও বেলের চারা বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আপেল মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিনুল, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আতাউর রহমান মন্ডল, সাবেক পৌর কাউন্সিলর এস.এম তাজুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মাসুদ রানা মাসুম, আতিকুর রহমান সাজ্জাদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪