রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সংগঠনের কার্যলয়ে আমাদের প্রয়াস নিরন্তর এর সদস্যদের নিয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মাষ্টার হান্নান, মনজু রহমান, শাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, সামছুর রহমান, শাহজাহান আলী, মিজানুর রহমান, রবিউল ইসলাম, রেজা, ওমর ফারুক রাব্বি হাসান সুমন, সিয়াম, সাংবাদিক মিনহাজ, তৌহিদ মন্ডল প্রমূখ। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা রানা বলেন, আমাদের প্রয়াস নিরন্তর একটি স্বপ্ন, যা শুরু হয়েছিল কয়েকজন তরুণের উদ্যোগে। আজ তা একটি পরিবারে রূপ নিয়েছে, যারা সমাজ পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু ঈদের আনন্দ ভাগাভাগি নয়, বরং প্রতিদিনই মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই প্রয়াস নিরন্তর হোক অসহায়দের ভরসার নাম।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪