লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিশামত ঢঢ গাছ এলাকায় অবস্থিত উম্মে হাবিবা বানাত মহিলা মাদরাসার শিক্ষার্থী ও আশপাশের অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মাদরাসা কক্ষে লালমনিরহাট জেলা পুলিশ সুপারের পক্ষে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
মাদরাসার মোহতামিম আশরাফুল ইসলাম বলেন,
“শীতের এই সময়ে দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। লালমনিরহাট জেলা পুলিশ ও পুনাকের এই সহায়তা শিক্ষার্থীদের জন্য উপকারে আসবে। আমরা এর জন্য কৃতজ্ঞ।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ ( ওসি) সাদ আহমেদ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাই।শীতবস্ত্র বিতরণকালে মাদরাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪