শ্যামল চন্দ্র রায়, জলঢাকা প্রতিনিধি:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়ন পরিষদ ভবনে, ১৬ জুন ২৫ইং রোজ সোমবার । আনুমানিক ১:৩০মিনিটে দুষ্কৃতিকারীরা হেলমেট পরিহিত অবস্থায় হামলা চালায় ।
উক্ত হামলায় নুরুজ্জামান জামান চেয়ারম্যান আহত হয় । পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।
চেয়ারম্যানকে আহত অবস্থায় দেখতে পেয়ে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শ দেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
চেয়ারম্যান বলেন, হঠাৎ ১৪ /১৫জন লোক মাথায় হেলমেট ও মুখে মাষ্ক পরিহিত অবস্থায় আমার কক্ষে প্রবেশ করে । টেবিলে থাকা মোবাইল দিয়ে আমাকে আঘাত করে । তারা বলেন ১০দিনের মধ্যে ২০,০০০০০বিশ লক্ষ টাকা চাদা দিতে হবে ।
হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে জানালা ও টেবিলে আঘাত করে ভাঙচুর করে। আমি প্রাণ বাচাতে চিৎকার করি । এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।
এদের মধ্যে দুইজনকে আমি চিনতে পারী।পরিচয় পরে প্রকাশ করবেন বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪