আশরাফুল হক রুবেল, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
শ্রমিকের ঘামেই দেশের অর্থনীতি এগিয়ে যায়,তাদের সম্মান, অধিকার ও মর্যাদা রক্ষাই আমাদের অঙ্গীকার-এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে সদর উপজেলা লোড- আনলোড এবং কুলি সহ সকল শ্রমিকদের জাগরনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ অক্টোবর দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা নূরে আলম সিদ্দিকী।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল।বিশেষ অতিথি হিসেবে যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব,সাবেক জেলা বিএনপির সদস্য আব্দুল জলিল,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লব,শ্রমিক নেতা মতিয়ার রহমান,মোঃ রিজন সরকার,মোঃ আজিজুল ইসলাম,মোঃ রিপন আহমেদ, ফুলবাবু সহ নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে আজকের আলোচনা নতুন দিগন্ত উন্মোচন করবে।আমরা সবাই আগামীতে ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করবো ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪