নিজস্ব প্রতিবেদক:
পরিপত্রে বলা হয়েছে, সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপ উপস্থাপনের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে প্রচলিত সম্মানসূচক শব্দ ব্যবহারের প্রয়োজন নেই। এ ক্ষেত্রে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির পদবি উল্লেখ করতে হবে।
সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন দপ্তর ও সংস্থার দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রেও এ নির্দেশনা কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে। ফলে এখন থেকে সরকারি চিঠিপত্র, নথি, সারসংক্ষেপ ও অন্যান্য আনুষ্ঠানিক যোগাযোগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ শব্দ ব্যবহারের প্রচলিত রীতি অনুসরণ করা হবে না।
একইভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ক্ষেত্রেও পদবির আগে ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এই সিদ্ধান্তের ফলে সরকারি দাপ্তরিক যোগাযোগে পদবি ব্যবহারের ক্ষেত্রে একটি অভিন্ন রীতি অনুসরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪