রহমত আলী, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
‘সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’ এর চুড়ান্ত পর্যায়ে নির্বাচিত গুরুদাসপুরের জান্নাতুল ফেরদৌস জান্নাতিকে আর্থিক সহযোগিতা করল রাশিদ-নিলু ফাউন্ডেশন। জান্নাতির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের মাধ্যমে ওই সহযোগিতার চেক প্রদান করা হয়।
জাতীয় পর্যায়ে উচ্চতর প্রশিক্ষনে সুযোগ পাওয়া ২৩ শিশু সাঁতারুর একজন জান্নাতি। সে দেশসেরা সাঁতারু হতে চায়। জান্নাতি গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী এবং পৌর সদরের খলিফাপাড়া মহল্লার দিনমজুর রফিকুল ইসলামের মেয়ে।
অনুদানের সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আলী, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, ফাউন্ডেশনের উপদেষ্টা আমিরুল ইসলাম মাস্টার, হাজী রুবেল আলী, জান্নাতির মা, বাবা ও ভাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং নৌবাহিনীর সহায়তায় আয়োজিত ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ সমাপনী অনুষ্ঠানে পুরস্কার লাভ করে জান্নাতি। এর আগে সুইমার ট্যালেন্ট হান্টের প্রথম পর্বে দেশের ২ হাজার ৮৯ জন সাঁতারু থেকে প্রাথমিকভাবে ৬৩০ জন সাঁতারুকে বাছাই করা হয়। তাদের ছয়টি গ্রুপে ভাগ করে গত ১৫ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত জাতীয় সুইমিং কমপ্লেক্সে বাছাই অনুশীলন হয়। পরে ৭০ জনকে (৪৭ জন বালক ও ২৩ জন বালিকা) চূড়ান্তভাবে বাছাই করা হয়। আগামী দুইবছর মেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পেয়েছে তারা। প্রশিক্ষণ সম্পন্নকারী সাঁতারুগণ পরবর্তীতে সরাসরি বিভিন্ন বাহিনী ও সংস্থায় চাকরির সুযোগ পাবেন বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪