নিজস্ব প্রতিবেদক,
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের আচরণে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ভিআইপি ফটকের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের অভিযোগ, এনসিপি নেতাকর্মীরা তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলনে অংশ নেননি তারা।
বিমানবন্দর সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক নেতারা গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক গিয়েছিলেন। নয় দিনের সফর শেষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তারা ঢাকায় ফেরেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মোহাম্মদ নকিবুর রহমান এবং এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারা। ভিআইপি ফটকে পৌঁছানোর আগেই এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহারের ঘটনা ঘটে বলে জানান উপস্থিত সাংবাদিকরা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪