মেহেদি হাসান পলাশ, শেরপুর, (বগুড়া) প্রতিনিধি:
সাংবাদিক উন্নয়ন সোসাইটি-অব বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) উপজেলার আন্দিকুমড়া তিনমাথায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শেরপুর উপজেলা শাখার সভাপতি শ্রী উৎপল মালাকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাওন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন সোসাইটি-অব বাংলাদেশ বগুড়া জেলার সভাপতি মীর আব্দুস সালাম।
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সনাতন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান, প্রচার সম্পাদক মেহেদি হাসান পলাশ, ক্রীড়া সম্পাদক মো. মিলন সরকার, কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গির ইসলাম, আরিফুল রহমান আরিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। শেষে সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪