সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় শুরু হয়েছে মৌসুমী ফল আমের আনুষ্ঠানিক সংগ্রহ। সোমবার (৫ মে) সকালে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের চাষি বিল্লাল হোসেনের বাগান থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন নিরাপদ ও কেমিকেলমুক্ত আম বাজারজাতকরণের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী প্রথম ধাপে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস ও অন্যান্য স্থানীয় জাতের আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হিমসাগর আম ২০ মে থেকে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি ৫ জুন থেকে বাজারজাত করা যাবে। কেমিকেল ব্যবহার করে কোনো আম বাজারজাত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মনির হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আমচাষিরা।
এদিকে আম সংগ্রহ শুরুর প্রথম দিনেই বাজারে আমের সরবরাহ বেড়েছে। বাজারগুলোতে গোপালভোগ ও গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২৪০০ টাকা মণ
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪