সাতক্ষীরা প্রতিনিধিঃ
“স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” এই স্লোগানকে সামনে রেখে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ১০ নভেম্বর ২০২৪ জেলা যুবদলের আয়োজনে শহরে করিম সুপার মার্কেট মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সদর থানা যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহিন, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমনুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান, দেবাশীষ চৌধুরী, যুবদল নেতা পারভেজ রোমেল, আরিফ ইকবাল, আশরাফ আলী, মনিরুল ইসলাম, জীবন প্রমুখ।
এসময় জেলা যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ৯০ এর বীর শহিদ এই তরুণের স্লোগান ছিলো স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক ২৪ এর স্লোগানের সাথেই ছিল একই মিল। ফ্যাঁসিবাদী ও স্বৈরাচার বিরোধী এ আন্দোলনেও অনেক নুর হোসেনকে জীবন দিতে হয়েছে। তাই আর যেন বাংলার মাটিতে কোন স্বৈরশাসক ফিরে না আসে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুব দলের সদস্য সচিব মাসুম রানা সবুজ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪