সাতক্ষীরা প্রতিনিধিঃ
ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন রেজিষ্ট্রেশন নং-২১২৯/১৪ এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ এর নব-নির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকালে সংগঠনের হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান ভোমরা সি এন্ড এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি মো.আবু হাসান। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোমরা সি এন্ড এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি মো.আবু হাসান, সাধারণ সম্পাদক মো.আবু মুছা, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহানুর ইসলাম শাহিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভোমরা সি এন্ড এজেন্টস্ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আব্দুল গফুর সরদার, ত্রিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সবুর, সদস্য সচিব লুৎফর রহমান মন্টু ও সদস্য আব্দুল জলিল। ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন এর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি পরিতোষ ঘোষ, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, মো. ছদরুল আলম, সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলন, সহ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা, অর্থ সম্পাদক মো. নাসির উদ্দিন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক, মো. মেহেদী হাসান, কাস্টমস বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম, বর্ডার বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আতিকুর, প্রচার সম্পাদক মো. সোহেল রানা সাগর, বন্দর বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হাফিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. শামীম হোসেন, মো. আজহার মাহমুদ ও মো.আব্দুর রশিদ প্রমুখ। উল্লেখ্য যে, গত ৩১অেক্টোবর ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪