সাতক্ষীরা প্রতিনিধিঃ
ঈদ পরবর্তী স্বস্তিতে যাত্রীসাধারণের নিজ নিজ গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছানো ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে খেলাপি মোটরযান ও বিভিন্ন সড়কে ওভারস্পিড রোধ কল্পে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাতে, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ জুন ২৫) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের অদূরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ওভারস্পিড গতিতে গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ২ টি মামলার বিপরীতে ৫ হাজার ৫’শত টাকার জরিমানা আদায় করা হয়।
এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার পলাশ আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান, জিএম শাখার বেন্স সহকারী মামুন, আসিকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
ঈদ পরবর্তী ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, বিআরটিএ চেয়ারম্যান মোঃ ইয়াসীন, খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে ঈদ উল আযহা উপলক্ষে যাত্রী সাধারণ যাহাতে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করতে পারে সে লক্ষ্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং বিভিন্ন শ্রেণিয় পেশার মানুষের মধ্যে সড়কে চলাচলের উপর সচেতনতা বৃদ্ধি পায় এর জন্য ধারাবাহিক ভাবে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা শুধু যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা ও জরিমানা করছি না এর পাশাপাশি ঈদ পরবর্তী যাত্রী সাধারণ যেন নিজ কর্মস্থলে নির্বিঘ্নে পৌঁছাতে পারে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪