সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে শিয়াল মারার বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি করা ফাঁদে রূপবান বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে বাড়ির পাশে সুন্দরবন প্রজেক্টের পাশে মুরগির খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রূপবান শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।
নিহতের ছেলে আব্দুর সবুর বলেন, সকালে তার মা ছাগলের জন্য ঘাস কাটতে যান সুন্দরবন প্রজেক্টের মধ্যে। আগের দিন প্রজেক্ট ম্যানেজার মাকসুদ ঘাস কেটে নেওয়ার জন্য তার মাকে পরামর্শ দিয়ে ছিলেন। এরপর দুপুর গড়াতে গেলেও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে প্রতিবেশীসহ আশপাশের বাড়িতে খোঁজা হয়।
আব্দুর সবুর বলেন, কিন্তু দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও তার মা ফিরছিলেন না। একপর্যায়ে আব্দুর রহমানসহ স্থানীয় গ্রামবাসীরা প্রজেক্টের মধ্যে বিদ্যুতের সংযোগ দেওয়ায় তার আটকে তার মায়ের মরদেহ পড়ে থাকার খবর দেন।
দুর্ঘটনার সময় প্রজেক্টে উপস্থিত থাকা মাকসুদ আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে প্রজেক্টের মালিক নুর ইসলাম জানান, খবর পেয়ে তিনি প্রজেক্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
শিয়ালের উপদ্রব বেশি হওয়ায় রাতে প্রজেক্টের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়। হয়তো ভুলবশত মাকসুদ সকালে বিদ্যুতের সংযোগ খুলে রাখেন নি
রাখেননি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪