সাতক্ষীরা প্রতিনিধিঃ
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) সকালে সাতক্ষীরা আল কুরআন একাডেমির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি সুজায়েত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা অঞ্চল সহকারী পরিচালক খাঁন গোলাম রসুল ও অঞ্চল টিম সদস্য আজিজুর রহমান,খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু হোরায়রা ও মোঃ ফিরোজ আউয়াল,সদর উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, শহর সভাপতি মাস্টার মেহেরুল্লাহ প্রমুখ।
সমগ্র সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফফার।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪