সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর থেকে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি হরিণের পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ অক্টোবর) মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী সাতক্ষীরার শ্যামনগরের পার্শেখালী ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৪৫ কেজি মাংস ও হরিণের ১২টি পা জব্দ করা হয়। এ সময় হরিণ শিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা হরিণের মাংসের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪