সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ও বুধবার বিজিবির পৃথক পৃথক অভিযানে সাতক্ষীরার কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা এবং চান্দরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি।বুধাবার সন্ধ্যায় সাতক্ষীরা বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা-৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ২,২০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কেড়াগাছি , গেরাখালি, ভাদিয়ালী থেকে৩৫৯,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি। এছাড়া চান্দুরিয়া থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামালের মূল্য ৭ লক্ষ১৯ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে এ জমা দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪