সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ প্রায় ৬ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত ৩৩ বিজিবি’র অধীন কাকডাঙ্গা, চান্দুরিয়া, বৈকারী, ভোমরা, তলুইগাছা, পদ্মশাখরা, সুলতানপুর ও বাঁকাল চেকপোস্টসহ সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া মাঠ এলাকা থেকে চান্দুরিয়া বিওপির সদস্যরা ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
অন্যদিকে, কাকডাঙ্গা, বৈকারী, তলুইগাছা, পদ্মশাখরা, ভোমরা, সুলতানপুরসহ বিভিন্ন বিওপির পৃথক অভিযানে ভারত থেকে চোরাপথে আনা শাড়ি, ওষুধ, বোরকা সহ মূল্যবান মালামাল জব্দ করা হয়।
সব মিলিয়ে জব্দকৃত পণ্যের বাজারমূল্য ৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দাবি এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করছিল। চোরাকারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মাদক দ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে এবং অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয়রা সীমান্তে বিজিবির এই ধরনের নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং চোরাচালান প্রতিরোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪