সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সতেরো লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
শনিবার ১৪ জুন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কুশখালি, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, চান্দুরিয়া ও হিজলদী বিওপি এবং বাকাল চেকপোষ্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ঘোনা বিওপি’র বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন বিনেরপোতা নামক স্থান হতে ৫,৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণু আটক করে।
কুশখালি বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১০/৮-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন আমবাগান নামক স্থান হতে ৭০,০০০- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি’র পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৬-এস ও ১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন মজুমদারের খাল ও শালবাগান নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৬ , ৭ ও ৯ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি, গেরাখালি ও ভাদিয়ালী নামক স্থান হতে ২,৮৬,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৫ এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৬/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কামারডাঙ্গা নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/১ এস ও ১৭/৬ এস এর ৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪