সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (৮ মার্চ ) সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মোবাইল ফোন, প্রসাধনী সামগ্রী, ঔষধ, শাড়ি ও বোরকা আটক করা হয়।
ভোমরা বিওপি ফলমোড় ও লক্ষীদাড়ি এলাকা থেকে ৮৯,২০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ও প্রসাধনী। কালিয়ানী বিওপি কালিয়ানী মাঠ থেকে ৮৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ। কাকডাঙ্গা বিওপি ভাদিয়াল দখলের মোড় থেকে ৬০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা। মাদরা বিওপি চান্দা এলাকা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ। সুলতানপুর বিওপি তালশাড়ি এলাকা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ। মোট জব্দকৃত মালামালের মূল্য ৫,১৪,২০০ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক জানান চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করছে যা দেশীয় শিল্পের জন্য হুমকি স্বরূপ এবং রাজস্ব ক্ষতির কারণ। বিজিবি সদস্যরা চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্যগুলো যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জনসম্মুখে ধ্বংস করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪