আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় দুস্থ মানুষের মাঝে বিনা মূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার (২ জুন) রেলা ১০টায় সান্তাহার ডাকবাংলো চত্ত্বরে ওই ইউনিয়নের ১হাজার ৫শ ৫ জন অসহায় দুস্থ মানুষের মাঝে এসব চাল বিতরণ করেন সান্তাহার ইউনিয়র পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার কামরুল আহসান, সান্তাহার ইউপি সচিব রবিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, সাইদুল ইসলাম, শাহিন ইসলাম, এমদাদুল হক, সমাজ খান, লাভলী বেগম, তাসমেরি খানম-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, আমার ইউনিয়নে ১হাজার ৫শ ৫ জন অসহায় দুস্থ মানুষের মাঝে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে বিনা মূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪