আব্দুল মুত্তালিব, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
আদমদীঘি উপজেলার সান্তাহার শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভ্রাম্যমান ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় সান্তাহার পৌরসভার আয়োজনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিদর্শন করে ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার ও পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুনতান মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল প্রমুখ।
সান্তাহার পৌরসভা প্রশাসক রুমানা আফরোজ জানান, লোকজনের বাসা-বাড়ির সামনে দিনের পর দিন বর্জ্য আবর্জনা পড়ে থাকতে দেখা যেত। সেগুলোর দুর্গন্ধে পথচারীদেও চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছিল। এসব ভোগান্তি এড়াতে পৌর শহরের মোড়ে, বাসা বাড়ির সামনে, গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপন করা হয়। এতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে সান্তাহার একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহরে রূপ নিবে বলে প্রত্যাশা করছি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪