হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে অবস্থিত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল বুধবার সকাল ১০ টার সময় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই উৎসবে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। প্রায় ২ হাজার ৫ শত প্রাক্তন শিক্ষার্থী এই আয়োজনে যোগ দিয়ে নিজেদের স্মৃতি রোমন্থন করেন এবং শিক্ষকদের সাথে আবেগঘন পুনর্মিলনের মুহূর্তগুলো ভাগ করে নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম ।
অত্র বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আব্দুস সামাদ এর সভাপতিত্বে অন্যান্য মধ্যে সহকারী প্রধান শিক্ষিকা শামীমা আক্তার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় ও তাদের স্কুলজীবনের স্মৃতি স্মরণ করে আবেগঘন বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের ঐতিহাসিক কর্মকাণ্ড ও অবদান তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বর্তমান শিক্ষার্থীদের সৃজনশীল প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা, ইসলামিক সংগীত পরিবেশন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪