ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রথমবারের মতো সারাদেশের ন্যায় পোরশা উপজেলায় টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে নিতপুর ইউনিয়নের কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হয়।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাজির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন নিতপুর কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজাহান আলী মাষ্টার, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, ছাত্র দলের নেতা মোঃ ওবায়দুল হক সহ সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারী বৃন্দ গন্যমান্য ব্যাক্তিবর্গ সাংবাদিক বৃন্দ শিক্ষার্থী সহ অন্যন্যন্যরা।
নির্বাহী কর্মকর্তা আরও বলেন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন ,প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রথম দুই সপ্তাহ ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসার এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা পরবর্তী দুই সপ্তাহ কমিউনিটি ক্লিনিক গুলোতে এই টিকা পাবে।
তিনি আরও জানিয়েছে, জন্মসনদবিহীন শিশুরাও এই টিকার আওতায় থাকবে যাতে কেউ বাদ না পড়ে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় টাইফয়েড টিকা কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এই টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতায়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪