মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)এর আয়োজনে আন্তঃসীমান্ত অপরাধ সংক্রান্ত জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩০ ডিসেম্বর) বিকালে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)'র আওতাধীন কালুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাতআনা বাজার সংলগ্ন ফুটবল মাঠে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস ।
সভায় অন্যান্যদের মধ্যে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, বিজিওএম, অফিসার ইনচার্জ, ধামইরহাট থানা, ধামইরহাট ইউপি চেয়ারম্যান, মেম্বার, বিজিবি কোম্পানী/বিওপি কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সীমান্তবর্তী আনুমানিক ৬০০ জন জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার ও মাদকদ্রব্য চোরাচালানের কুফল এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে করণীয়/বর্জনীয় সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা হয়।
প্রধান অতিথি সভায় নওগাঁ জেলার প্রায় ৬৭ কিঃ মিঃ সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪