
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় গরু, জিরা, চিনি ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিঘলটারী বিওপির বিশেষ টহলদল সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আদিতমারী উপজেলার কাওয়ারচর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় সীমান্ত থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গরু ফেলে ভারতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়।
এছাড়া গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় একই বিওপির আওতাধীন নামাটারী এলাকায় টহলকালে সন্দেহজনক এক ব্যক্তি বাইসাইকেলযোগে আসলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় সে বাইসাইকেল রেখে ভারতে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরা ১২ কেজি, চিনি ৩৮ কেজি, ফুসকা ১০ কেজি, কম্বল ১টি ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে গরু ২টির মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য ২ লাখ ৮১ হাজার ৬৮০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক। স্পর্শকাতর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।”
তিনি চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪