স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে মোঃ আজিজুল হক (৬০) নামে এক অসুস্থ ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ৬ মে নিজ বাড়ি থেকে দুর্গাপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।
নিখোঁজ আজিজুল হক ওই গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন। সুস্পষ্টভাবে কথা বলতে পারেন না এবং চলাফেরায়ও অসুবিধা রয়েছে।
এ ঘটনায় তার স্ত্রী ফুলঝুরি বেগম ৭ মে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ৩৬৭।
নিখোঁজ ব্যক্তির ছেলে ফেরদৌস আহমেদ জানান, “আমার বাবা খুব সহজ-সরল মানুষ। বয়সের কারণে তার মাথার চুল ও দাড়ি পেকে সাদা হয়ে গেছে। তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় ঠিকমতো নিজের পরিচয়ও দিতে পারেন না। আশপাশের এলাকা ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতায় যদি আমার বাবাকে খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।”
পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও দেশবাসীর কাছে তার সন্ধান পেতে আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
যোগাযোগ:
ছেলে: মোঃ ফেরদৌস আহমেদ-০১৭০৯-৭৭২৩৭০
স্ত্রী: ফুলঝুরি বেগম-০১৭০৯-৭৭২৩৭০
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪