মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টাকারী অভিযুক্তকে তাৎক্ষণিক গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
রবিবার (২৩ মার্চ) দুপুর আনুমানিক ১টার সময় উপজেলার সোনারহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের নুর ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ধর্ষণের চেষ্টাকারী আসামীকে সোমবার (২৪ মার্চ) ধর্ষণের চেষ্টাকারী আসামী মৃত মোহাম্মদ আলীর পুত্র সাঈম (৫২) কে অভিযোগের পর পরই তাৎক্ষণিক গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
জানা যায়, উপজেলা সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতেরছড়া গ্রামের নুর ইসলামের বাড়ির সামনে ৮ বছরের এক শিশুকন্যা ঘাস কাটতে গেলে সাঈম (৫২) তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়। ঘাস কাটার শিক্ষা দেওয়ার ভান করে শিশুটিকে সামনে বসিয়ে পিছন থেকে জামা-কাপড় খোলার চেষ্টা করে। শিশুটি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে এবং একপর্যায়ে চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে গ্রামবাসী এসে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারকালে শিশুটির জামা ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগীর মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা রুজু করলে পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল-হেলাল মাহমুদের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ হারুনুর রশিদের সঙ্গী ফোর্স তাৎক্ষণিক অভিযুক্ত সাঈমকে গ্রেফতার করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল-হেলাল মাহমুদ বলেন, "পুলিশ সুপার (কুড়িগ্রাম) মহোদয়ের সার্বিক তদারকিতে নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে ভূরুঙ্গামারী থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪