তুহিন হাসান রাকিব, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউপি'র গোবরচাঁপাহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এই ঘটনা ঘটে।
বদলগাছী থানার ওসি শাহজাহান আলী জানান, রাত ৮টার দিকে দুটি মাইক্রোবাসে করে কয়েকজন গোবরচাঁপা স্কুল গেটের সামনে দাঁড়ান। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে আটটি ককটেল নিক্ষেপ করেন তারা । তার মধ্যে দুটির বিস্ফোরণ ঘটে। বাকি ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।
এ দিকে বিস্ফোরণের ঘটনার পর আওয়ামী লীগকে দায়ী করে বিচার দাবিতে তাৎক্ষণিক মিছিল করেছে স্থানীয় বিএনপি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪