শ্যামল চন্দ্র রায়, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধি:
বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার (১৫ জুলাই) এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. মফিদুল আলম খান, সদস্য সচিব শিহাবুজ্জামান শিহাব, জেলা আহ্বায়ক মোর্শেদ আযম সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ।
এছাড়াও স্বেচ্ছাসেবক দলের জেলার অন্তর্গত ৭টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪