1. admin@gonosongbad24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস অ্যানফিল্ডে লিভারপুলের ‘প্রথম’ জয়, ম্যানইউনাইটেডের লজ্জার হার ১০০-র পর ২০০ মিটারেও সোনা জিতলেন ইমরানুর ও শিরিন

মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

অপরাধ ডেস্ক: কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করা চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত মাদক কারবারি জুয়েল রানা ও তাঁর স্ত্রী সালমা জাহানের ব্যাংক হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য উদ্ঘাটিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুসন্ধানে এই দম্পতির ২৪টি ব্যাংক হিসাবের সন্ধান মিলেছে, যেগুলোতে গত কয়েক বছরে প্রায় ১৩ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। মূলত হেরোইন ব্যবসার অবৈধ অর্থ বৈধ করার উদ্দেশ্যে এসব ব্যাংক হিসাব ব্যবহার করা হতো বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পেরেছেন। এসব চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে ওই দম্পতির সমস্ত ব্যাংক হিসাব এবং স্থাবর সম্পত্তি জব্দের জন্য আদালতে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। তদন্ত কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার পর স্বামী-স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

তদন্ত সূত্রে জানা গেছে, জুয়েল রানার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে প্রায় সাড়ে ছয় কোটি টাকা এবং তাঁর স্ত্রী সালমার নামে থাকা সমপরিমাণ ১২টি হিসাবে প্রায় পৌনে সাত কোটি টাকার লেনদেন হয়েছে। এই বিশাল অঙ্কের অর্থের কোনো বৈধ আয়ের উৎস খুঁজে পায়নি তদন্ত দল। অনুসন্ধানে জানা যায়, জুয়েল তাঁর অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ অত্যন্ত চতুরতার সঙ্গে স্ত্রীর ব্যাংক হিসাবে স্থানান্তর করতেন এবং সেই অর্থ দিয়ে বিভিন্ন জায়গায় স্থাবর সম্পত্তি কেনেন। জুয়েলের নামে থাকা একটিমাত্র আয়কর ফাইল থাকলেও তাঁর ব্যাংক হিসাবের এই বিপুল অর্থের কোনো যৌক্তিক ভিত্তি দেখাতে পারেননি তিনি। প্রাথমিক তদন্তে এই দম্পতির নামে একাধিক জমি ও বাড়ির হদিস পাওয়া গেলেও বাজারমূল্য দলিলে দেখানো দামের চেয়ে বহুগুণ বেশি বলে ধারণা করা হচ্ছে।

কৈশোর থেকেই সীমান্ত এলাকা দিয়ে মাদক বহনের মধ্য দিয়ে অপরাধ জগতে পা রাখা জুয়েল রানা পরবর্তীতে নিজেই একটি বিশাল মাদক সিন্ডিকেট গড়ে তোলেন। ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে হেরোইন এনে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি মূল্যে সরবরাহ করতেন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে তিনি হেরোইন ব্যবসার অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। এর আগে বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও ক্ষমতার জোড়ে জামিন পেয়ে আবার অপরাধ জগতে ফিরে আসেন তিনি। সাম্প্রতিক সময়ে একটি মাদক মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করার পর থেকেই তিনি কারাবাস করছেন।

যদিও প্রধান কারবারি কারাগারে বন্দি রয়েছেন, তবে তাঁর গড়া মাদক নেটওয়ার্ক এখনো পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে জুয়েলের অনুপস্থিতে তাঁর পরিবারের সদস্য এবং সহযোগীরাই এই বিশাল মাদক সিন্ডিকেটের কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তাঁকে মুক্ত করার জন্য চক্রের সক্রিয় সদস্যরা নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। মাদক কারবারের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াফত এবং এই অপরাধ চক্রের সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park