বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সরকারি ভিপি (অর্পিত) সম্পত্তির দখল ও চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মাসুদ হোসেন (৩৬) মারা গেছেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মাসুদ হোসেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।
...বিস্তারিত
সুজন, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমন তার ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গত ২৭ আগস্ট তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশ কর্তৃক জারিকৃত পত্রের আলোকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দায়ের আঘাতে আমেনা (৯) নামে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ৪নং খালতা-মাজগ্রাম ইউনিয়নের মির্জাপুর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আমেনাসহ তিন শিশু ওই এলাকার হোসাইন মন্ডলের বাড়ির সামনে খেলাধুলা করছিল।
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি।। বৃহস্পতিবার ২৭ শে আগস্ট বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা-চটপটি তৈরি এবং খাদ্য উপকরণ সংরক্ষণের অভিযোগে ‘ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানা’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল সাড়ে ১১টায় বগুড়া সদর উপজেলার রহমাননগর এলাকায় মৌ নার্সিং হোম সংলগ্ন ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
মো. পাভেল রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে ভিডিও কাটুন দেখিয়ে ৬বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার মধ্যরাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই কিশোর হলো, উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের