1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধান

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

মো. আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে ৭ কৃষকের প্রায় ১০ বিঘা জমির ধান পুড়ে গেছে। ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করে দরিদ্র কৃষকদের ধান বিনষ্ট করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। এ বিষয়ে ৭ জনকে আসামী করে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী চানমুদ্দীন গং। ২৩ অক্টোবর সকালে একদল সাংবাদিক সরেজমিন রুপনারায়নপুর মাঠে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান।

ক্ষতিগ্রস্থ কৃষক ও মামলার বাদী রুপনরায়নপুর (নিকেশ্বর) গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে চানমদ্দীন জানান, সে সহ অপর কৃষক মামুন হোসেন, আমিনুল, রিয়াজ, মিজানুর, মাসুদ ও মোমিন রুপনারায়নপুর মৌজায় জে,এল নং-১৮২ মোতাবেক ৭৬০ ও ২৫-২৩৪৫ নম্বর প্রস্তাবিত খতিয়ানভুক্ত ৩ দশমিক ১৭ একর সম্পত্তি ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে চাষাবাদ করে আসছেন এবং আমন মৌসুমে যথারীতি ধান রোপন করেছেন। প্রতিপক্ষ একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে ওবায়দুল ইসলাম, এন্দাদুল ওরফে বিপ্লব, বাবু, সাবু এবং মুজাই ও এর ছেলে মোমিন ও খোকার ছেলে জিয়ারুল ইসলাম ২০ অক্টোবর রাতে ওই জমিতে রাসায়নিক স্প্রে করাকালে স্থানীয় মিজানুর তা দেখে ফেললে দুষ্কৃতিকারী প্রতিপক্ষ বিপ্লব গং প্রত্যক্ষদর্শী মিজানুর রহমানকে ধাওয়া দিলে সে প্রাণ ভয়ে জমিতে লুকায় ও পরবর্তীতে কৌশলে পালিয়ে আসে। পরদিন সকালে ঘটনার বিষয়টি মিজানুর জমির মালিক চানমদ্দীনকে জানায় এবং সে জমিতে গিয়ে সমস্ত ধান বিবর্ণ দেখতে পায়। রাসায়নিক স্প্রে করায় কৃষক চানমদ্দীন গং এর প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। ইতিপূর্বেও বিপ্লব গং চানমুদ্দীন গংদের জমির আলু-সরিষা বিনষ্ট করার অভিযোগে চানমুদ্দীনের দায়েরকৃত মামলায় আদালতের নির্দেশনা মোতাবেক তদন্তে বিপ্লব গং ইউপি চেয়ারম্যানের গ্রাম আদালতে দোষী সাব্যস্ত হন এবং জরিমানা প্রদান করেন।

ধামইরহাট সদর ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম বলেন, ‘চানমদ্দীনের মামলায় বিপ্লব গং স্বাক্ষ্যপ্রমাণে দোষী হওয়ায় তাদের জরিমানা করা হয়েছিল এবং সম্প্রতি ধান পুড়িয়ে মারার ঘটনায় বিপ্লব গংকে চানমদ্দীনের সন্দেহ করাটা অমুলক নয়। ’

জমি-জমা নিয়ে আমাদেরকে চানমদ্দীন গং হয়রানি করছে এবং তাদের সাথে মামলা ও শত্রুতা রয়েছে মর্মে স্বীকার করে অভিযুক্ত বিপ্লব মুঠোফোনে (০১৭৩৫-৫৯০৫৫১) প্রতিবেদককে বলেন, ‘জমিটির দাবীদার আমরাই, তারা আমাদের জমিতে জোর করে ধান লাগিয়েছে এবং চানমুদ্দীন গং আমাদের মামলা দিয়ে হয়রানী করছে, আমরা কারও জমিতে স্প্রে করিনি, তারা আমাদের হয়রানী করতে মিথ্যা অভিযোগ করছে।’

ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান বলেন,‘ কেউ সম্পত্তির আইনগত বৈধ মালিক হলে সে ফসল দাবী করতেই পারে, কিন্তু কারও ফসল ধ্বংস করা ফৌজদারী ও দন্ডনীয় অপরাধ। বাদীর অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park