বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সরকারি ভিপি (অর্পিত) সম্পত্তির দখল ও চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মাসুদ হোসেন (৩৬) মারা গেছেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মাসুদ হোসেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।
...বিস্তারিত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব হস্তান্তর নিয়ে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বদলির আদেশ পাওয়া বর্তমান ওসি মিজানুর রহমান এখনো দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় নতুন পদায়ন পাওয়া ওসি শাহীন রেজা থানায় যোগ দিলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারছেন না বলে জানা গেছে। এতে একই থানায় কার্যত দুই কর্মকর্তাকে ঘিরে তৈরি হয়েছে
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: বয়স মাত্র ১৫ বছর। যে বয়সে বই-খাতা হাতে স্কুলে ছুটে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে মাঠে খেলায় মেতে ওঠার কথা, সেই বয়সেই হাসপাতাল আর ওষুধের সঙ্গে জুঁই খাতুনের সখ্য প্রায় ১৫ বছরের। মাত্র সাত মাস বয়সে জটিল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থতা যেন তার নিত্যসঙ্গী। একটি শিশুর
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে সমবায় সমিতির আড়ালে অবৈধ ঋণদান, চড়া সুদে কিস্তি আদায়, দাদন ব্যবসা এবং নিম্নমানের পণ্য বিক্রি সংক্রান্ত অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার ঘটনা ঘটেছে। সমিতির ব্যবস্থাপনা পরিচালকের দায়ের করা এই মামলাটি বর্তমানে নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করেছে আদালত। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসাবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সদর উপজেলার চকআতিথা রমজান মিলিটারীর বাড়ির সামনে হতে বুজরুকআতিথা পর্যন্ত সড়কের পাশে বনজ ও ঔষধী গাছ রোপনের মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন