নুরুজ্জামান লিটন, স্টাফ রিপোর্টার জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় তৌকির ইসলাম তুরাগ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মোটরসাইকেলের সঙ্গে একটি কুকুরের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তৌকির নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজারের ব্যবসায়ী পাপন হোসেনের ছেলে।
মো: পাভেল রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় নিজস্ব ভবন পেতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আনসার-ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক নিজেস্ব উপজেলা আনসার-ভিডিপি অফিস ভবন নির্মানের জন্য উপজেলা কার্যালয়ের অভ্যন্তরে কমপক্ষে ১৫শতাংশ জমি বরাদ্দ প্রদানের নির্দেশনা রয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলার মডেল মসজিদ সংলগ্ন স্থানে ও আনসার ব্যারাকের সামনে ১৫ শতাংশ
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে মো. জুয়েল (২৮) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা -খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বনমালিদিয়া এলাকায় শাহ হাবিব আলীম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও কালো বাজারে বিক্রির উদ্দেশে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার মজুত রাখার অপরাধে বগুড়ার আদমদীঘিতে সচিব চন্দ্র সাহা নামের এক সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তার দুটি সার গুদাম সিলগালা করা হয়। গত বৃহস্পতিবার
রফিকুল ইসলাম, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে “পুলিশ ও সাংবাদিক একসাথে, মাদকের বিরুদ্ধে মাঠে, সচেতনতার বার্তা সবার সাথে” প্রতিপাদ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর থানা স্টেডিয়ামে বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর প্রেসক্লাবের
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধ, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। তমালতলা মোড় বাজার থেকে র্যালিটি বের হয়।
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সংরক্ষিত নারী ইউপি সদস্য রেখা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পুলিশ জানায়, উপজেলার কুঠিবাশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে রেখা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের ৩,
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারেএক বৃদ্ধকে গলাকেটে, মুখে বিষ থাকা অবস্থায় উদ্ধার হওয়া একরামুল হক (৬০) নামের ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। স্বজনদের অভিযোগ, গলা কেটে, মুখে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর)
রাজবাড়ী প্রতিনিধিঃ পুলিশের উপস্থিতিতে এক নারীকে কয়েকজনের লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে নানা আলোচনা। ২৭ সেকেন্ডের ভিডিওটি ঘিরে কেউ বলছেন, ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করায় ওই নারীকে মারধর করা হয়েছে। আবার কেউ দাবি করছেন, তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন তথ্য।
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক কাঠমিস্ত্রি বাবার বিরুদ্ধে। শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযুক্ত মো. মারুফ ওই গ্রামের