1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৪ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী সদর থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

 

মঙ্গলবার (১১ নভেম্বর ) ভোররাত আনুমানিক ২টার দিকে সদর থানার মূলঘর বাজার এলাকায় টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিষয়টি আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।

 

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ মাহমুদুর রহমান জানায়, রাজবাড়ী সদর থানার বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামের মো. জসিম উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। তাদের উদ্দেশ্য ছিল বর্তমান সরকারকে উৎখাত, দেশে অস্থিরতা সৃষ্টি, জননিরাপত্তা বিপন্ন করা এবং নাশকতার প্রস্তুতি গ্রহণ।

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিষিদ্ধ সংগঠনের ব্যানার ও মশাল দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে।

 

আটককৃতরা হলেন, মৃত আজহার মিয়ার ছেলে ১.মো. জসিম উদ্দিন (৩৭)২.জিলালের ছেলে রানা (২০),৩. সাহাবুদ্দিনের ছেলে সোহাগ (২২),৪. শাহিনের ছেলে সাকিব (২০), সকলেই রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামের বাসিন্দা।

 

জিজ্ঞাসাবাদে তারা জানায়, পলাতক আসামি জেলা যুবলীগের রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল (৪৫),বিকাশের মাধ্যমে ১৫,০০০ টাকা পাঠিয়ে মিছিল আয়োজনের নির্দেশ দেন। তার মধ্যে জসিম উদ্দিন ১০,০০০ টাকা নিজে রেখে বাকি ৫,০০০ টাকা অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেন।

 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যদের মধ্যে রয়েছেন— রাকিব (২২), রাজু সরদার (২২), তুষার (২২), মাসুদ মণ্ডল (২৮), আবির (২০)সহ আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা সদস্য।

 

পুলিশের দাবি, এরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য, যারা নাশকতার পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত ছিল।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park