1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

৪৮০ কোটি টাকা খরচ, শিক্ষা শূন্য—কুড়িগ্রামের স্কুল-কলেজে অব্যবস্থাপনা ও অনিয়মের মহোৎসব” কুড়িগ্রামে বছরে ৪৮০ কোটি টাকা ব্যয়, তবুও শিক্ষায় চরম নৈরাজ্য

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

সরকার প্রতি বছর কুড়িগ্রামের শিক্ষা উন্নয়নে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতায় ব্যয় করছে প্রায় ৪৮০ কোটি টাকা। কিন্তু শিক্ষা প্রশাসনের নিষ্ক্রিয়তা, শিক্ষক অনুপস্থিতি, রাজনৈতিক-ব্যবসায়িক কর্মকাণ্ডে শিক্ষকদের জড়িত থাকা এবং একাধিক প্রতিষ্ঠানে দায়িত্বহীনতার কারণে জেলার শিক্ষার মান প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ৯টি উপজেলায় ৩১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৬২টি নিম্ন মাধ্যমিক, ১৯টি স্কুল অ্যান্ড কলেজ, ৯২টি কলেজ ও ২১২টি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের বেতন ভাতা বাবদ সরকার প্রতি মাসে প্রায় ৪০ কোটি (তথ্যসূত্র সোনালী ব্যাংক কুড়িগ্রাম) এবং বছরে ৪৮০ কোটি টাকা বরাদ্দ দেয়।

বছরে কোটি কোটি টাকা, ফল শূন্য-শিক্ষার্থীরা হতাশ।

সরজমিনে দেখা গেছে, কয়েকটি ভালো প্রতিষ্ঠানের বাইরে বেশিরভাগ স্কুল-কলেজে শিক্ষার বেহাল দশা। বহু শিক্ষক নিয়মিত ক্লাসে উপস্থিত হন না। কেউ রাজনীতি, কেউ ব্যবসা, সাংবাদিকতা বা কোচিং সেন্টারের কাজে ব্যস্ত। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও শিক্ষার্থীরা পাচ্ছে না মানসম্মত শিক্ষা।

কাঠালবাড়ি ডিগ্রি কলেজ: ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে পাস মাত্র ১৪%।

কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ি ডিগ্রি কলেজে শিক্ষক ২৯ জন, কর্মচারী ১১ জন-মোট ৪০ জনের কর্মরত থাকা সত্ত্বেও এবারের এইচএসসি পরীক্ষায় ২০৯ জনের মধ্যে পাস করেছে মাত্র ৩০ জন, পাসের হার ১৪%।

কলেজ কর্তৃপক্ষ জানায়, গত দুই বছরে বেতন হিসেবে সরকার ব্যয় করেছে ২ কোটি ৬৪ লাখ টাকা, যা তুলনায় ফলাফল অত্যন্ত হতাশাজনক।

কলেজ অধ্যক্ষ আব্দুল আজিজ জানান, “কয়েকজন দায়িত্বহীন শিক্ষকের কারণে পুরো কলেজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”

গভর্নিং বডির নতুন সভাপতি আব্দুল মালেক বলেন, “বিধি মোতাবেক কলেজ পরিচালিত হবে। কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষকদের রাজনৈতিক ব্যস্ততা ও প্রক্সি দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগ-

শুধু এই কলেজ নয়, জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বহু প্রধান শিক্ষক ও প্রভাষক নিয়মিত প্রতিষ্ঠানে না গিয়ে রাজনীতি, ইউনিয়ন পরিষদের কাজ, এনজিও মিটিংসহ ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন।

ঘোগাদহ ইউনিয়নের মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, ভোগডাঙ্গার মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, দুজনকেই অনিয়মিত অনুপস্থিতির অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে রাজারহাট ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান ও কাঠালবাড়ি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম নুরু কয়েক মাস জেলে থাকার পরও নিয়মিত ক্লাস না নিয়েও বেতন পাচ্ছেন, এমন অভিযোগও রয়েছে।

শিক্ষা কর্মকর্তার নির্দেশনা উপেক্ষিত

২ নভেম্বর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শিক্ষার মান উন্নয়নে ১০ দফা নির্দেশনা পাঠালেও অনেক প্রতিষ্ঠান তা মানছে না।
এসব নির্দেশনায় ক্লাস রুটিন মেনে পরিচালনা, উপস্থিতি নিশ্চিত করা, এসেম্বলি করা, মুভমেন্ট রেজিস্টারে সই, পরীক্ষা ছাড়া অন্যান্য কাজে উপস্থিত থাকার কথা বলা হয়।

আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ-

৯ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,
“শিক্ষার মান উন্নয়নের জন্য সবাইকে কঠোর অবস্থান নিতে হবে। প্রয়োজনে আকস্মিক পরিদর্শন বাড়াতে হবে।”

পুলিশ সুপার, সেনাবাহিনী প্রতিনিধি, জেলা শিক্ষা কর্মকর্তা-সকলেই শিক্ষার মান অধঃপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

দুর্নীতি প্রতিরোধ কমিটির মতামত-

কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী বলেন,
“শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বহীনতার অভিযোগ আমাদের কাছে নিয়মিত আসে। শিক্ষার নিম্নমানের কারণে কুড়িগ্রামের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park