1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরে বস্তায় আদা চাষ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরের কৃষকের জন্য কৃষি অফিস থেকে প্রদান করা বিভিন্ন প্রদর্শনী প্রকল্পের বরাদ্দ হরিলুট করার একের পর এক অভিযোগ বেরিয়ে আসছে। বিশেষ করে পতিত জমিতে বস্তায় আদা চাষ প্রদর্শনীতে ব্যাপক অনিয়মের সংবাদ দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। অনেক কৃষকের তালিকায় নাম থাকলেও প্রদর্শনী প্লট পাননি আবার কেউ বরাদ্দ অনুযায়ী প্রদর্শনীর উপকরণও পাননি। আবার কেউ কৃষি অফিস থেকে সরবরাহ করা আদা বীজে কোন গাছই জন্ম নেয়নি। ফলে এমন অনিয়মের কারণে সরকারের উদ্দেশ্য শতভাগ ভেস্তে যেতে বসেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা, কৃষকদের নিজের পতিত জমিতে অনাবাদি প্রকল্পের আওতায় উপজেলায় ২২টি প্রদর্শনী প্লট হাতে নেয়া হয়। ২০২৪/২৫ অর্থ বছরে অনাবাদি প্রকল্প বাস্তবায়নে উপকরণ হিসেবে চলতি বচরের ২১মার্চ এক যোগে ২২জন কৃষককে প্রতি প্রদর্শনী প্লটের জন্য ৩০টি করে খালি বস্তা, আড়াই কেজি আদা বীজ, ৬কেজি ডিএপি ও পটাশ সার, ১০কেজি জিপসাম, ২৫কেজি জৈব সার এবং একটি করে সাইনবোর্ড দেয়া হয়েছে। কৃষি অফিস থেকে এমন তথ্য জানালেও মাঠ পর্যায়ে এর চিত্র ভিন্ন। তথ্য মতে, দেশে আদার চাহিদা পুরণ করে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে বস্তায় আদা চাষের পদ্ধতি সম্পর্কে কৃষকদের মাঝে তুলে ধরা, কম খরচে পতিত জমিতে অধিক লাভজনক আদা চাষ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষে অনাবাদি প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনী প্লট হাতে নেয়া হয়। সরকার কৃষকদের সাবলম্বি এবং সহায়তা করতে এমন প্রকল্প হাতে নিলেও উপজেলার অসাধু কর্মকর্তাদের দূর্নীতির কারণে সুফল পাচ্ছে না প্রান্তিক পর্যায়ের কৃষকরা।

কৃষি অফিস থেকে সরবরাহ করা ২২জন প্রদর্শনী প্লটে কৃষকের নামের তালিকায় প্রথমে রয়েছেন উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের মৃত জসমত আলীর ছেলে মনজুর রহমানের নাম। অথচ মনজুর রহমান জানান, তার নামে যে প্রদর্শনী প্লট দেয়া হয়েছে তা আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে জানতে পারলাম। অফিস থেকে আমাকে এরকম কোন প্রদর্শনী প্লট দেয়া হয়নি বা বলাও হয়নি। এবিষয়ে আমার কিছু জানাও নেই। ওই প্রদর্শনী প্লট দেখভাল করার দায়িত্বে থাকা ব্লক সুপার ভাইজার আফাজ উদ্দীনের কাছে জানতে চাইলে তিনিও এর কোন ব্যাখ্যা দিতে পারেননি।

আবাদপুকুর এলাকার আফতাব হোসেনের ছেলে কৃষক জাহিদুল ইসলাম বলেন, তার নামে প্রদর্শনী প্লট বরাদ্দের কথা ব্লক সুপার ভাইজার ছানারুল ইসলাম জানিয়ে ছিলেন কিন্তু পরে আর প্লট দেয়া হয়নি। তবে ব্লক সুপার ভাইজার ছানারুল ইসলাম দাবি করে বলেন, কৃষক জাহিদুল প্লট নিতে আগ্রহ না দেখানোর কারণে একই ইউনিয়নের ভেটি গ্রামের কৃষক আনিছুর রহমানকে দেয়া হয়েছে। কিন্তু তালিকা থেকে জাহিদুলের নাম পরিবর্তন করা হয়নি।

একডালা গ্রামের কৃষক আকরাম হোসেন বলেন, অফিস থেকে যে আদা বীজ দেয়া হয়েছিল সেই বীজ থেকে গাছ ওঠেনি। ফলে নতুন করে বাজার থেকে আদা বীজ কিনে পুনরায় রোপন করেছেন।

গহেলাপুর মানিকহার গ্রামের কৃষক অঞ্জনা রাণী জানান, অফিস থেকে তাকে ৩০টি খালি বস্তা, দুই কেজি ডিএপি, দুই কেজি পটাশ সার, দুই কেজি আদা এবং আধা বস্তা জৈব সার ও একটি সাইনবোর্ড দেয়া হয়েছে। এর বাহিরে আর কিছু পাননি তিনি। একই কথা বলেছেন ওই গ্রামের কৃষক অনন্ত সরকার।

ভবানীপুর গ্রামের কৃষক জামিল হোসেন জানান, তাকে ৩০টি বস্তা,দুই কেজি আদা এবং ডিএপি, পটাশ সার ও জৈবসার মিলে মোট ২৫কেজি দেয়া হয়েছে।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সরকার কৃষকের সার্থ রক্ষায় নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন। কিন্তু অসাধু কর্মকর্তাদের দূর্নীতি-অনিয়মের কারণে উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষি প্রণোদনার বীজ থেকে শুরু করে বিভিন্ন উপকরণ বিভিন্ন হাট ও বাজারের খোলা দোকান এবং চিহ্নিত বীজের দোকানগুলোতে সহজেই পাওয়া যায়। তাই কৃষি অফিসের অনিয়ম-দূর্নীতির বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মোস্তাকিমা খাতুন অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, বস্তায় আদা চাষ অনাবাদি প্রকল্পের আওতায় ২২জন কৃষি প্রদর্শনী প্লটের বিপরিতে যে বরাদ্দ পাওয়া গেছে সে অনুযায়ী সবগুলো উপকরণ বিতরণ করা হয়েছে। তবে তালিকায় নাম থাকলেও প্রদর্শনী প্লট না পাওয়ার বিষয়ে কোন ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park