1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ‘বদলগাছী সাংবাদিক ঐক্যজোট’ গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি’র সাংবাদিক সমাজকে মিথ্যা ও মানহানিকরভাবে উপস্থাপনকারী বক্তব্যের তীব্র প্রতিবাদে উপজেলার সকল সাংবাদিক সংগঠনের ঐকমত্যে নতুন প্ল্যাটফর্ম ‘বদলগাছী সাংবাদিক ঐক্যজোট’ গঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় বদলগাছী সাংবাদিক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ ঐক্যজোট গঠনের সিদ্ধান্ত হয়। সভায় উপজেলার সব সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবিরের সভাপতিত্বে উপজেলার সকল সাংবাদিক সংগঠনের সমন্বয়ে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ১১ সদস্যের এই ঐক্যজোটের নেতৃত্বে রাখা হয়েছে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের।

কমিটির আহ্বায়ক হলেন- বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন ও সদস্য সচিব হলেন, বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি  মো. হাসানুজ্জামান।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন-বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, বদলগাছী সাংবাদিক সংস্থা’র সভাপতি, শহীদুল ইসলাম ও সেন্ট্রাল প্রেসক্লাবের বদলগাছী শাখার সভাপতি বুলবুল আহমেদ বুলু।

সদস্য হিসেবে রয়েছেন- বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জর গিফারী, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক মো. হাফিজার রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, বদলগাছী সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন ও বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু রায়হান লিটন।

সভায় বক্তারা অভিযোগ করেন, ইউএনও ইসরাত জাহান ছনি কর্তৃক সাংবাদিকদের নিয়ে সম্প্রতি দেওয়া মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য উপজেলার সাংবাদিক সমাজকে গভীরভাবে অপমান করেছে। “একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদেরকে নিয়ে অসত্য ও মানহানিকর মন্তব্য করে কেবল সাংবাদিকদের অবমাননাই করেননি, প্রশাসন ও গণমাধ্যমের সুসম্পর্কও বিনষ্ট করেছেন।”

সভা থেকে জানানো হয়, ইউএনও ইসরাত জাহান ছনি’র বিরুদ্ধে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণার লক্ষ্যে ঐক্যজোট গঠন করা হয়েছে। অবিলম্বে তাঁর এই মানহানিকর বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা প্রার্থনা না করলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি গ্রহণে বাধ্য হবো।

সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে তাকে প্রত্যাহারের জন্য কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সব সংগঠনের নেতা ঘোষণা করেন
“একজন সাংবাদিকের মানহানি মানে পুরো সাংবাদিক সমাজের অবমাননা। বদলগাছীর প্রতিটি সংবাদকর্মী একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকবে।”

সভা শেষে ইউএনও ইসরাত জাহান ছনি’র মিথ্যা ও মর্যাদাহানিকর বক্তব্যের নিন্দা জানিয়ে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয় এবং ‘বদলগাছী সাংবাদিক ঐক্যজোট’কে অবিলম্বে কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park