1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীর ইউএনও ছনি’র বিতর্কিত বক্তব্যে সাংবাদিকদের মানববন্ধন; দুঃখপ্রকাশে কর্মসূচি প্রত্যাহার

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি’র ‘“মিডিয়া ডাকলে শুধু টাকা চায়; এজন্য আমি মিডিয়া কাভারেজ নিই না।” এমন মিথ্যা ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। ইউএনও তাঁর দেওয়া মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝিজনিত’  বলে স্বীকার করে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করায় সাংবাদিকরা ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন।

গত ১২ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে কাব ও স্কাউট দলের এক সভায় দেওয়া ইউএনওর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে ইউএনও বলেন, “আমি মিডিয়া কাভারেজ নিই না, কারণ  হচ্ছে মিডিয়া আনতে হলে টাকা চায়” এমন মন্তব্য উঠে এলে বদলগাছী উপজেলায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ জানান এবং মানববন্ধনসহ ইউএনও’র ইসরাত জাহান ছনি’র অপসারণের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০টায় বদলগাছী সাংবাদিক ঐক্য জোটের উদ্যোগে উপজেলা পরিষদসংলগ্ন রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ থেকে বিভিন্নভাবে সুবিধাভোগী কয়েকজন সাংবাদিক ছাড়া মানববন্ধনে উপজেলার সব সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনের শেষ পর্যায়ে উপজেলার কয়েকজন কর্মকর্তা মানববন্ধনস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে ইউএনও কথা বলবেন বলে তাঁর দপ্তরে বসে সমস্যা সমাধানের অনুরোধ করেন। তাঁদের অনুরোধে এবং মধ্যস্থতায় ইউএনও ইসরাত জাহান ছনি’র দপ্তরে এক বৈঠকে উপস্থিত সকলের সামনে তাঁর বক্তব্য প্রত্যাহার করেন। ইসরাত জাহান ছনি ভিডিওতে প্রকাশিত বক্তব্যকে ‘ভুল ব্যাখ্যা ও অনভিপ্রেত’ উল্লেখ করে তাঁর বক্তব্য প্রত্যাহার করেন এবং গণমাধ্যমকর্মীদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে সকল কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তাঁর দুঃখপ্রকাশে সাংবাদিকগণ ঘোষণা করা সকল কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

বিগত ঘটনার পটভূমি ব্যাখ্যা দিতে গিয়ে ইউএনও ইসরাত জাহান ছনি সাংবাদিকদের নিরাপদ পেশাদারিত্ব নিশ্চিত করার আশ্বাসসহ ভবিষ্যতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সদর ইউনিয়নের প্রশাসক মো. ফারুক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাঝহারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও নওগাঁ জেলার সাংবাদিকরা।

সাংবাদিকগণ প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park