1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

চাঁদপুর-২ আসনে তানভীর হুদার ব্যাপক গণসংযোগ; মনোনয়ন নিয়ে বিভ্রান্ত হবেন না, দলই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে: তানভীর হুদা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২৪ বার পঠিত

 

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।

শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মতলব উত্তর উপজেলা ও ছেঙ্গারচর পৌরসভা’সহ বিভিন্ন ইউনিয়নের ১২টি স্থানে গণসংযোগ ও মতবিনিময়ের সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই গণসংযোগে ব্যাপক জনসমাগম দেখা যায়।

তার বক্তব্যে তানভীর হুদা সাম্প্রতিক মশাল মিছিল ইস্যুতে ভুল ব্যাখ্যা না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মশাল হচ্ছে প্রতিবাদের প্রতীক। কেউ আগুন লাগাতে বা সহিংসতা করতে যায়নি। প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, যাতে জনগণ পছন্দ করে এবং আমাদের প্রতি আস্থা রাখে।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো উসকানিমূলক কাজ করা যাবে না। মানুষের অসুবিধা হয় এমন কাজ থেকে দূরে থাকতে হবে। জনসাধারণই হচ্ছে আমাদের শক্তি।

বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে ভুল ধারণা তৈরির সমালোচনা করে তানভীর হুদা বলেন, আপনারা মিছিলে বলেন ‘অবৈধ মনোনয়ন’ এটা ভুল। সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা মানেই বৈধ ঘোষণা। এটাকে অবৈধ বলা ভুল ব্যাখ্যা।
তিনি আরও যোগ করেন, মনোনয়ন যদি আপনাদের পছন্দ না হয়, দলের ভেতরে সেটি জানানোর পথ রয়েছে। রাজপথের ত্যাগ, সংগ্রাম ও জনগণের সমর্থনই চূড়ান্ত মনোনয়ন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তানভীর হুদা বলেন, আমরা যারা রাজপথে ছিলাম, আন্দোলন, সংগ্রামে ছিলাম তাদের দায়িত্ব হলো চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত দলের প্রতি আস্থা রেখে জনগণের সমর্থন প্রমাণ করে যাওয়া। জনগণকে বিশ্বাস করাতে হবে আমরা ধানের শীষের পক্ষে, তারেক রহমানের নেতৃত্বের পক্ষে।
গণসংযোগটি মরাধন থেকে শুরু হয়ে ঘনিয়ারপার, ছেঙ্গারচর বাজার, পাঁচানি চৌরাস্তা, মোহনপুর, এখলাসপুর, আনন্দ বাজার, জনতা বাজারসহ মোট ১২টি স্থানে তিনি জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রতিটি এলাকাতেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, তানভীর হুদা তৃণমূলের কাছে গ্রহণযোগ্য ও কর্মী-বান্ধব নেতা। তার নেতৃত্বে চাঁদপুর-২ আসনে বিএনপির সংগঠিত উপস্থিতি আরও সুদৃঢ় হয়েছে। এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি শহীদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্না আক্তার, পৌর মহিলা দলের সভাপতি আনোয়ার বেগম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান শিপলু, যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, সারোয়ার ফরাজী, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু’সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে তানভীর হুদা সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ, শৃঙ্খলা ও ঐক্যের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাবো।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park