1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বাঘায় স্ত্রী হত্যা মামলার আসামী সুরুজ সহ গ্রেফতার-৬

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

তন্ময় দেবনাথ, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার আসামি সুরুজ আলী সহ বিভিন্ন মামলায় ৬ জন গ্রেফতার হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) রাত্রি ১২ টা ১০ মিনিটে দিকে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২ (লালডেগ) এলাকায় অভিযান চালিয়ে স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের এজাহারনামীয় প্রধান আসামী ঘাতক স্বামী মো. সুরুজ (৩২) কে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত সুরুজ আলী বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ বছর পূর্বে ভিকটিম অনন্যা খাতুন মুন্নি (২৫) এর সহিত সূত্রোক্ত মামলার এজাহারনামীয় ১নং আসামী
মোঃ সুরুজ (৩২) এর বিবাহ বন্ধন হয় এবং তাদের ০২ টি সন্তান রয়েছে। বিবাহের পর ভিকটিমের শশুর-শাশুড়ী তাকে প্রায়শই গালিগালাজ ও অপমান করতো। এছাড়া তাদের প্ররোচনাতেই সুরুজ ভিকটিম এর নিকট হঠাৎ ২,৫০,০০০/-টাকা যৌতুক দাবি করে।ভিকটিমের পরিবার তার সংসারে সুখের কথা বিবেচনা করে গত ২০১৮ সালের মে মাসে ১,০০,০০০/- টাকা যৌতুক প্রদান করে। এর পরেও ভিকটিমের স্বামী সুরুজ তার পরিবারের সদস্যদের প্ররোচনায় ভিকটিমকে আরও ১,৫০,০০০/-টাকা যৌতুক দাবি করে। ভিকটিম যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে সুরুজ বিভিন্ন সময়ে মারপিট এবং শারীরিক নির্যাতন ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ৩১/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.১৬ ঘটিকার সময় ২নং বিবাদীর প্ররোচনায় ১নং বিবাদী ভিকটিমকে উক্ত ১,৫০,০০০/- টাকা যৌতুকের জন্য তুমুল ঝগড়া ও চড়-থাপ্পড় মারে। একই তারিখ ঘটনাস্থল বাঘা থানাধীন চক নারায়ণপুর গ্রামস্থ সুরুজের শয়ন কক্ষে ভিকটিম শুয়ে পড়লে সুরুজ আবারও ঝগড়া শুরু করে। ইং ০১/১১/২০২৫ তারিখ ভোর-০৪.০০ ঘটিকায় সুরুজ যৌতুকের টাকার জন্য ভিকটিম এর উপর রাগ করে বাড়ির উঠানে নিয়ে পুড়িয়ে মারার উদ্দেশ্যে ডিজেল ঢেলে গায়ে আগুন জ্বালিয়ে দেয়। ভিকটিম এর ডাক-চিৎকারে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে ০১/১১/২০২৫ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় ভর্তি করে এবং একই তারিখ বিকাল ০৫.৪০ ঘটিকায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে ।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, এই নারকীয় হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন। এই নারকীয় হত্যাকান্ডের সঠিক তথ্য উদঘাটন ও হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর ও র‍্যাব-৪, সিপিসি-১, মিরপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে নারকীয় হত্যাকান্ডের অন্যতম মূলহোতা এজাহারনামীয় ১নং আসামী মোঃ সুরুজ (৩২) কে ইং ২১ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০০.১০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২
(লালডেগ) নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে বাঘা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই দিনে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ইং ২১/১১/২৫ তারিখের নিয়মিত অভিযানে সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ১। মোঃ জাফর আলী সরকার, পিতা- মোঃ আঃ সামাদ সরকার, সাং-চক ছাতারী, ০২টি সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী ২। মোঃ কহিনুর রহমান, পিতা- মোঃ আঃ সামাদ, চক ছাতারী, এনজিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী ৩। মোছাঃ তানজিলা আক্তার (৩০), পিতা মোঃ জাকিরুল রহমান জাকাত, সাং-মনিগ্রাম, জিআর ওয়ারেন্টভুক্ত আসামী ৪। মোঃ আঃ হান্নান পিতা মৃত ওসমান মোল্ল্যা, সাং-চাঁদপুর, আসামী ৫। মোঃ আশিক হোসেন ওরফে রকি, পিতা-মোঃ দুলাল হোসেন, সাং-তেথুলিয়া (হরিনা ফতিয়ারদার) গণকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদের ২২ নভেম্বর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park