1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বাজিতপুর-নিকলীতে বিএনপির মনোনয়ন দাবিতে ইকবালের সমর্থনে ২৫ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

 

সাব্বির আহমদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলায় বিএনপির মনোনয়ন দাবিতে মানববন্ধন করেন শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে নজিরবিহীন ব্যাপক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই উপজেলায় ২৫টি স্পটে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
নিকলীতে ১৩ পয়েন্টে মানববন্ধন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম হেলিম তালুকদারে নেতৃত্বে ও সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া নেতৃত্বে উপজেলার ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানগুলো হলো, মহরকোনা, নিকলী নতুন বাজার, নিকলী গার্লস স্কুল মোড়, হাসপাতাল মোড়, কোর্শা মোড়, পুড্ডা মোড়, ধারীশ্বর মোড়, সাজনপুর মোড়, রসুলপুর বাজার, কতুবপুর-সংলগ্ন এলাকা এবং আরও কয়েকটি পয়েন্ট।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারবিরোধী সব আন্দোলনে যিনি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাকে বাদ দিয়ে বাইরের কাউকে নিকলী-বাজিতপুর আসনে মনোনয়ন দিলে নেতাকর্মীরা তা মেনে নেবে না। এতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে তারা বলেন ইকবালকে মনোনয়ন দেওয়ার জোর আহ্বান জানান।

মানববন্ধনে নিকলী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাজিতপুরে ১২ স্থানে নেতাকর্মীদের ঢল একই দাবিতে বাজিতপুর উপজেলায়ও ১২টি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানগুলো হলো, বটতলা, মথরাপুর, মাছের আড়ত, কৈলাগ রোড, বাজিতপুর বাজার বাসমহল, ব্রিজসংলগ্ন রেজু মার্কেট, সরারচর বিদ্যুৎ অফিস, সরারচর শিবনাথ স্কুল, সরারচর-হিলচিয়া রোড, জ্ঞানপুর চৌরাস্তা, মইতপুর, সাতবাড়িয়া মোড় থেকে কুতুবপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্ট। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল ফজল হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মর্তুজা আলী জাহাঙ্গীর, শ্রমিক দলের সভাপতি আলী হাসান সবুজ, যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, ছাত্রদলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, জাসাস আহ্বায়ক ফয়েজ আহমেদ মিটু, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা এরশাদুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

নেতারা বলেন, গত ১৬ বছর ধরে হিমালয়ের মতো দৃঢ় হয়ে বাজিতপুর-নিকলী অঞ্চলে বিএনপিকে সংগঠিত করে আসছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে দল নেতৃত্বশূন্য হয়ে যাবে এবং সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
এক দাবি, এক স্লোগান: ‘ইকবাল আমাদের নেতা মনোনয়ন চাই এখনই’ মানববন্ধন চলাকালে দুই উপজেলার রাস্তাজুড়ে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। স্লোগানে স্লোগানে তারা মুখরিত করে তোলেন পুরো এলাকা। সবাই একবাক্যে দাবি জানান, বাজিতপুর-নিকলী আসনে আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দিতে হবে।” নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান , মনোনয়ন চূড়ান্ত করার সময় তৃণমূলের মতামলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এ সময় দুই উপজেলার হাজার হাজার লোক রাস্তায় নামে এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park